spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী

জেড নিউজ, ঢাকা:

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (৫ অক্টোবর) শিল্প মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি ইলেকট্রনিক্স ও জাহাজ ভাঙা শিল্পের বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনাও উঠে আসে। বৈঠকে তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আসন্ন তুরস্ক সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। দুপক্ষই বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করে।

ফল আমদানির ক্ষেত্রেও ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ তুরস্কের ফলমূল রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর পরিচিতি ও যোগাযোগের তথ্য চায়।

এসব তথ্য সংগ্রহ করে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিপজ্জনক শিল্পবর্জ্য ব্যবস্থাপনাও গুরুত্ব পায়। বিশেষ করে ইলেকট্রনিক্স ও জাহাজ ভাঙা শিল্প থেকে উৎপন্ন বর্জ্য পরিশোধন, সংরক্ষণ ও নিরাপদে নিষ্পত্তির জন্য তুরস্কের বিশেষায়িত স্থাপনা বা ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) ব্যবহারের অভিজ্ঞতা ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়