spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

জেড নিউজ ডেস্ক:

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে আজ থেকে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। ফলে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সাগর ও সুন্দরবনের নদ-নদীতে ইলিশ আহরণ করতে পারবেনা জেলেরা। ডিমওয়ালা মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতেই এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর।

নিষেধাজ্ঞা চলাকালে যাতে কেউ সাগর-নদীতে নামতে না পারে সেজন্য থাকবে মৎস্য বিভাগ, বনবিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের বিশেষ নিরাপত্তা টহল। সেই সঙ্গে চালানো হবে অভিযান, প্রচার-প্রচারণা ও মোবাইল কোর্ট।

নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এই সময়ে মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন ব্যবস্থা। এদিকে নিষেধাজ্ঞাকে ঘিরে সাগর-নদীতে থাকা ইলিশের জেলেরা বুধবার বিকেলে উঠে এসেছে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেরা ২৫ কেজি করে চাল সহায়তা পাবেন। মোংলায় নিবন্ধিত ও অনিবন্ধিত ইলিশের জেলের সংখ্যা দেড় হাজার। তবে চাল সহায়তা পাবে শুধু নিবন্ধিত সাড়ে ১১শ জেলে পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়