spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভে উপস্থিত ধ্রুব রাঠী-প্রকাশ রাজ

জেড নিউজ ডেস্ক:

বৃহস্পতিবার ভারতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধন বিতর্ক নিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ফ্রিডম পার্কের বিক্ষোভ শুরু হয়েছে। আয়োজকরা এটিকে ‘ভোট চুরি’র বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তুলে ধরছেন।

এ দিন ধ্রুব রাঠী ও প্রকাশ রাজের সঙ্গে সিজেপি নেতারা বিক্ষোভস্থলে পৌঁছান। পরে এসআইআর থেকে নাম বাদ পড়া নিয়ে ভিডিও প্রমাণও প্রদর্শন করা হয়।

এই বিক্ষোভে একটি পিপলস ট্রাইব্যুনাল অনুষ্ঠিত হবে বলেও আশা করা হচ্ছে, যেখানে কর্ণাটকের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়ে তাদের উদ্বেগ তুলে ধরবেন। এরপর একটি ‘চপ্পল প্রতিবাদ’ বা জুতা ছুঁড়ে মারার আয়োজন অনুষ্ঠিত হবে।

বেঙ্গালুরুর ওই বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ রাজ বলেন, ‘তারা দেশের ভোটারদের অপমান করেছে। পাঁচ বছরে মাত্র একবারই এই রাজনীতিবিদরা আমাদের কাছে আবেদন নিয়ে আসেন। আর এখন আমাদের নিজেদের ভোটের জন্য আমাদেরকেই তাদের কার্যালয়ের সামনে ভিক্ষা করতে বাধ্য করা হচ্ছে।’

এর আগে গতকাল প্রকাশ রাজ ফ্রিডম পার্কে তার উপস্থিতির কথা ঘোষণা করার পর রাঠীও তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। জেএনইউ ছাত্রনেতা ঐশী ঘোষ, নেহা বোরা, সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অন্যান্য যুব ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সেদিন অভিজিৎ দীপকে ঘোষণা করেন, বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ‘আমাদের ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ (সেভ আওয়ার ভোটস, সেভ ডেমোক্রেসি) স্লোগানের অধীনে আয়োজিত বিক্ষোভে রাঠী এবং রাজ অংশগ্রহণ করবেন।

সিজেপি এবং এর মিত্র গোষ্ঠীগুলো দাবি জানিয়েছে, এসআইআর কার্যক্রমের সময় বাদ দেওয়া নামগুলোর সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং এসআইআর-পূর্ববর্তী ভোটার তালিকা বহাল রাখতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেছেন। তারা এসআইআর-কেন্দ্রিক কার্যক্রমকে ‘ভোট চুরি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়