২০/০৪/২০২৬, ১৪:৪৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, আনুষ্ঠানিক ঘোষণা আজ

    জেড নিউজ, ঢাকা:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

    দীর্ঘ যাচাই-বাছাই শেষে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। দলের হাইকমান্ড থেকে সবুজ সংকেত পাওয়ার পর আজ সোমবার আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ ও নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ারও কথা রয়েছে।

    দলের প্রতি আনুগত্য, ত্যাগী, রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা, উচ্চশিক্ষা এবং গঠনমূলক বক্তব্য রাখার সক্ষমতাকে মানদণ্ড ধরে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও আর্থসামাজিক বিভিন্ন ইস্যুতে অবদান রাখা নারীনেত্রীদেরও এই তালিকায় দেখা যেতে পারে।

    এছাড়াও নবীন-প্রবীণের সমন্বয়ে সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে যেমন অভিজ্ঞরা রয়েছেন তেমনি রয়েছে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব। তালিকায় যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তারা হলেন– সাবেক এমপি হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, রেহানা আক্তার রানু, সুলতানা আহমেদসহ আরও কয়েকজন।

    নতুনদের মধ্যে বীথিকা বিনতে হোসাইন, ব্যারিস্টার শাকিলা ফারজানা, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আরিফা সুলতানা রুমা, সানসিলা জেবরিন প্রিয়াংকা, সানজিদা ইসলাম তুলি, মাহমুদা হাবিবা, সাবিরা নাজমুল আলোচনায় আছেন। এ ছাড়া সাংস্কৃতিক অঙ্গন থেকে কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীনের নামও আলোচনায় রয়েছে।

    এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সেখানে দলটির স্থায়ী কমিটিসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। দুই দিনে প্রায় সাড়ে আটশ নারীনেত্রী ওই সাক্ষাৎকারে অংশ নেন। পরে তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করেন বোর্ডের সদস্যরা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়