১৮/০৪/২০২৬, ১৬:১২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন জানালার ফাঁক দিয়ে

    জেড নিউজ, ঢাকা:

    নানা জটিলতা কাটিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। নিয়োগ পরীক্ষা কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় মন্ত্রীকে কেন্দ্রের বিভিন্ন হলরুমের জানালা দিয়ে গভীর দৃষ্টি দিতে দেখা গেছে।

    সময়সূচি অনুযায়ী, সকাল ৯টায় ‘ক’ গ্রুপের পরীক্ষা দিয়ে শুরু হয়ে, চলে ১০টা পর্যন্ত। ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এনটিআরসিএ কার্যালয়ে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

    এনটিআরসিএ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

    পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত সময় অনুযায়ী যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার ৯টি কেন্দ্রে চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়