spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা

জেড নিউজ ডেস্ক :

আবারও নতুন অতিথি আসার সুখবর দিলেন বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। রবিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি মিষ্টি ছবির মাধ্যমে দীপিকা তার দ্বিতীয়বার মা হওয়ার খবরটি ভক্তদের সাথে শেয়ার করেন। এই খবরে বলিপাড়া থেকে শুরু করে সাধারণ ভক্তদের মধ্যে বইছে আনন্দের ঢেউ।

দীপিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, ছোট মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে আছে, যাতে পজিটিভ ফলাফলের দুটি লাল দাগ স্পষ্ট।

পাশে রণবীর ও দীপিকার হাতও দেখা যাচ্ছে। বড় বোন হতে যাওয়া দুয়ার এই ছবিটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। দীপিকা পোস্টের ক্যাপশনে কোনো দীর্ঘ বার্তা না লিখে শুধু ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছেন।

ডএই সুখবর সামনে আসার পর থেকেই পরিণীতি চোপড়া, সামান্থা রুথ প্রভুর মতো তারকারা দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন।

ভক্তরাও কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন। অনেকেই লিখছেন, দুয়া এবার খেলার জন্য নতুন সঙ্গী পেতে যাচ্ছে।

২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তান দুয়ার জন্ম দেন দীপিকা। বর্তমানে দীপিকা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ ছবি নিয়ে ব্যস্ত আছেন।

অন্যদিকে, রণবীর সিং তার সাম্প্রতিক ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর বিশাল সাফল্যের পর পরবর্তী কাজ ‘প্রলয়’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়