জেড নিউজ ঢাকা:
সাবেক মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করেছেন তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে দিপাবলি আবেদন নিয়ে অতরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে যান।
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে দীপু মনির প্যারোল আবেদন করা হয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী।
দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।
আবেদনটি গ্রহণ করে জেলা প্রশাসন অনুমোদন দিলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তির কার্যক্রম নেওয়া হবে।
তিনি জানান, এর আগে বুধবার দুপুর ১২টার দিকে তার মেয়ে মায়ের সঙ্গে দেখে করতে কারাগারে যান।
কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান, প্যারোলে মুক্তির বিষয়ে তারা এখনও অবগত নন।
এ ছাড়া দীপু মনির পক্ষে কেউ কোনো দরখাস্ত নিয়ে কারাগারে আসেননি। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।





