spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

জামায়াত-শিবির কৌশলে আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে : রাশেদ খান

জেড নিউজ ডেস্ক:

জামায়াত-শিবির সুকৌশলে আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে লেখেন, আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্তভাবে মাঠে না নেমে জামায়াত-শিবির সস্তা ডায়ালগ দিতে শুরু করেছে যে ‘নিষিদ্ধ আ. লীগ কর্তৃক বাসে আগুন দেওয়ার গোয়েন্দা তথ্য কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই?’ আবার আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। এভাবে সুকৌশলে জামায়াত-শিবির আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে।

তিনি লেখেন, অতীতে যে সাদিক কায়েম শিবিরের ঢাবি শাখার সভাপতি থাকা অবস্থায় গুপ্ত হয়ে ছাত্রলীগ করত, এটা কি শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল জানত? আর সারা দেশে জামায়াত-শিবিরের অনেকে যে গুপ্তবেশে ছাত্রলীগ-আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, এই গোয়েন্দা তথ্য কি আওয়ামী ফ্যাসিস্টদের কাছে ছিল? ছিল না। সুতরাং একটা দলের গুপ্ত পলিসিসহ চোরাগোপ্তা আক্রমণ সংক্রান্ত সব তথ্য গোয়েন্দা সংস্থা কিংবা সাংবাদিকদের কাছেও থাকে না।

জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে বলে অভিযোগ করেনে রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। ছাত্রলীগ-আওয়ামী লীগ এখন জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। আর জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে।

এ ছাড়া ছাত্রলীগের অনেকে শিবিরের ছায়াতলে গিয়ে বলার চেষ্টা করছে যে, ‘কায়দা করে বেঁচে থাকতে ছাত্রলীগ করতাম, কিন্তু আসলে তো পরিবারের চৌদ্দগোষ্ঠী জামায়াত-শিবির।

ফেসবুক পোস্টের শেষে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি সরকারকে দুর্বল করার আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্রকে সম্মিলিতভাবেই রুখে দিতে হবে। আর এ কারণে চলতি নভেম্বরসহ আগামী ডিসেম্বর ও জানুয়ারি টানা ৩ মাস ফ্যাসিবাদ দমনের মাস হিসেবে রাজপথে শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়