spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

জেড নিউজ ডেস্ক:

হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এটা তার ব্যর্থতা। এই ব্যর্থতা তার সরকারের নয়।

তবে তিনি চেষ্টা করে যাচ্ছেন। আজ সোমবার দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠান একজন সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এই দায় কার? অন্তর্বর্তী সরকারের নাকি বর্তমান সরকারের? কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে।

জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি।

হামের টিকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু দুষ্ট লোক বলে এই টিকা ভারত থেকে আনা হয়েছে। এই কথা সত্য নয়। মাত্র ৮ শতাংশ টিকা আনা হয়েছে ভারত থেকে। বাকি টিকা আনা হয়েছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে।

স্বল্প মূল্যে এই টিকা আনা হয়েছে।

অনেকেই তাদের শিশুদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না—এমন অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের প্রায় কেউ-ই টিকা নেওয়া ছিল না। তাদের বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীর প্রায় কারো টিকা নেওয়া নেই বলে তাকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়