জেড নিউজ ডেস্ক :
আজ ২৯ অক্টোবর। ১৯৪৫ সালের আজকের দিনে নিউইয়র্কের গিমবেলস বিপণিবিতানে বিক্রি শুরু হয় রেনল্ডস রকেট নামের বলপয়েন্ট কলম। দাম ছিল ১২ ডলার ৫০ সেন্ট, যা বর্তমান হিসাবে প্রায় ২৩০ ডলারের সমান। দাম বেশি হলেও কলমটি নিয়ে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। প্রথম সপ্তাহেই বিক্রি হয় প্রায় ৩০ হাজার কলম। লেখালেখির কাজে নতুন সম্ভাবনা তৈরি করা এই কলমের বিক্রি তাই হয়ে ওঠে আলোচিত ঘটনা।





