spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরছেন রোনালদিনিও

জেড নিউজ স্পোর্টস:

৪৬ বছর বয়সে আবার আলোচনায় ফিরলেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনিও। ইতালিয়ান সংবাদমাধ্যম গাজেত্তা দেলো স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন সাবেক এই ব্যালন ডি’অর জয়ী ও বিশ্বকাপজয়ী তারকা।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মায়ামিতে চুক্তিতে সই করার কথা রোনালদিনিওর। বিশ্বকাপ উপলক্ষে এমনিতেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। বিষয়টি নিয়ে এএফপির কাছেও নিশ্চিত করেছে চুক্তির ঘনিষ্ঠ একটি সূত্র।

এই চুক্তি নিয়ে গাজেত্তাকে রোনালদিনিও বলেন, ‘বল পায়ে আবারও নাচন তুলতে শুরু করার অপেক্ষায় আছি। আর ইগনাজিও চিপ্রিয়ানি (রাভেনার ইতালীয়-আমেরিকান মালিক) ও তার পুরো পরিবারের সঙ্গে মিলে নতুন একটা গল্প লিখতে চাই।’

বার্সেলোনার সাবেক এই তারকা আরও বলেন, ‘ফুটবল সবসময়ই আমার জন্য আনন্দের উৎস ছিল। আমি সেই একই উদ্যম রাভেনায় নিয়ে আসতে চাই।’

তবে রাভেনার ভাইস প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা ইতালীয় গণমাধ্যমকে বলেন, ‘সে একজন জাদুকরী খেলোয়াড়, যার নিবন্ধন আমাদের কাছে থাকবে, এটা আমাদের জন্য বিশাল এক প্রাপ্তি।’

তিনি আরও বলেন, ‘৪৬ বছর বয়সে কি সে খেলবে? সেটা নির্ভর করে পরিস্থিতির ওপর, তবে তার নিবন্ধন থাকবে।’

২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে দুই মাসের একটা মেয়াদ শেষে এরপর থেকে আর কোনো ম্যাচ খেলেননি রোনালদিনিও।

মায়ামিতে আগামী ২৩ জুন এক বিশেষ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে রাভেনার একজন হিসেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়