spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজিএমে ১২% স্টক ডিভিডেন্ড অনুমোদন

জেড নিউজ, ঢাকা:
ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। যেখানে ১২% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার ( ১৬ জুলাই) এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এমটিবির পরিচালক মো. আব্দুল মালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিবির পরিচালকরা, খাজা নারগীছ হোসেন, ড্যানিয়েল ডি ল্যাঞ্জ (নরফান্ড কর্তৃক মনোনীত), স্বতন্ত্র পরিচালকরা, ড. মোহাম্মদ তারেক, চেয়ারম্যান, বোর্ড অডিট কমিটি, শিব নারায়ন কৈরী এবং জেরিন মাহমুদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি, রেইস উদ্দীন আহ্মাদ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়