spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইসলামী ব্যাংকের শ্যামলী শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

জেড নিউজ ডেস্ক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোবহানবাগ জামে মসজিদের খতীব শাহ মো. ওয়ালি উল্লাহ। ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ আলমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুফতি কাজী মো. ইব্রাহীম।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন শ্যামলী শাখার প্রধান মো. মোস্তাকিমুর রহমান।

গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন কোয়ালিটি টেক্স লাইন-এর চেয়ারম্যান দিলরুবা খান, সিটি ট্রমা হাসপাতালের প্রোপ্রাইটর মো. আবুল হোসেন, রেপিড ট্রিম সলিউশন-এর ম্যানেজিং ডাইরেক্টর সাইফুল ইসলাম এবং গ্রীন বাংলা এগ্রোভেট-এর ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়