spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পৃথিবীর মতো একই প্রক্রিয়ায় মঙ্গলে তৈরি হয় অরোরা

জেড নিউজ ডেস্ক:

পৃথিবীর মতো লাল গ্রহ মঙ্গলেও প্রায় একই প্রক্রিয়ায় অরোরা বা মেরুজ্যোতি তৈরি হয়। নাসার নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

‘নেচার কমিউনিকেশনস’ জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, পৃথিবীতে যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে চার্জযুক্ত কণা প্রবেশ করে অরোরা তৈরি করে, মঙ্গলেও তা-ই ঘটে। তবে মঙ্গলের চৌম্বকক্ষেত্র ভিন্ন হওয়ায় এটি ছোট পরিসরে ঘটে থাকে। নাসার ‘ম্যাভেন’ (MAVEN) মিশনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ আবিষ্কার করা হয়েছে। ২০২৫ সালের ৬ ডিসেম্বর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ৩ জুন নাসা মিশনটি সমাপ্ত ঘোষণা করলেও এর তথ্য এখনো গবেষণায় কাজে লাগছে।

পৃথিবীতে সূর্যের চৌম্বকক্ষেত্রের সঙ্গে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সংযোগে ‘ডানজি সাইকেল’ প্রক্রিয়ায় অরোরা তৈরি হয়। গবেষণার প্রধান লেখক শাওসুই শু জানান, মঙ্গলে কোনো বৈশ্বিক চৌম্বকক্ষেত্র নেই; বরং চারশো কোটি বছর আগে তৈরি হওয়া এর ভূত্বকের ছোট ছোট চৌম্বকীয় অঞ্চলে এই সাইকেলের ছোট সংস্করণ ঘটে। ম্যাভেনের বিভিন্ন যন্ত্রাংশের সাহায্যে বিজ্ঞানীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

ম্যাভেন মিশনের প্রধান শ্যানন কারি জানান, এই আবিষ্কার মঙ্গলের অরোরা সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা বদলে দিয়েছে। পৃথিবী ও মঙ্গল কেন ভিন্নভাবে বিকশিত হলো তা বুঝতে এবং ভবিষ্যতের রোবোটিক ও মানব মিশনের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়