spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ফ্যাব্রিক যখন ডিভাইস!

জেড নিউজ ডেস্ক :

বুনে ফেলা একটি সাধারণ পোশাকের কাপড় দিয়ে তৈরি করা যাবে নাড়াচাড়ায় সাড়া দেওয়া ইলেকট্রনিক ডিভাইস বা সেন্সর! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এবার সাধারণ বুনন শিল্পকে এক ধরনের প্রোগ্রামযোগ্য প্রযুক্তিতে রূপান্তর করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। বিশেষ কৌশলে  সুতা ও সেলাইয়ের প্যাটার্ন ব্যবহার করে তারা বোনা কাপড়কে ফ্লেক্সিবল সুইচ এবং ফিটনেস সেন্সরে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘অ্যাডভান্সড ফাংশনাল মেটেরিয়ালস’-এ প্রকাশিত এক গবেষণায় হার্ভার্ড জন এ. পলসন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস-এর গবেষক দল এই সাফল্যের কথা নিশ্চিত করেছেন।

গবেষকেরা মূলত পদার্থের ‘মাল্টিস্ট্যাবিলিটি’ নামক একটি বিশেষ ভৌত গুণকে কাপড়ে প্রয়োগ করেছেন। এই ক্ষমতার ফলে কোনো বস্তু বল প্রয়োগ করার পর অন্য একটি নির্দিষ্ট ও স্থিতিশীল কাঠামোয় থিতু হতে পারেÑযেমন বৈদ্যুতিক সুইচ অন বা অফ পজিশনে স্থায়ী হয়ে থাকে। শিল্পকারখানায় ক্যাপ বা গ্লাভস তৈরিতে ব্যবহৃত প্রচলিত ‘ওয়েফ্ট নিটিং’ পদ্ধতিতে অত্যন্ত ইলাস্টিক  সুতার সাথে পাতলা সুপরিবাহী সুতা জুড়ে দেওয়া হয়। ফলে কাপড়টি যখন এক ভাঁজ থেকে অন্য ভাঁজে পরিবর্তিত হয়, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে সার্কিট খোলা বা বন্ধ করার কাজ করে। গবেষণাগারে এই প্রযুক্তির বেশ কয়েকটি কার্যকর প্রয়োগ দেখিয়েছেন বিজ্ঞানীরা। স্মার্ট ল্যাম্পশেড: কাপড়ের তৈরি ল্যাম্পশেডটিতে বিশেষ সুইচ যুক্ত করা হয়েছে, যা কাপড় টানলে বা ভাঁজ পরিবর্তন করলে আলোর রঙ বদলে দেয়। ফিটনেস ও স্টেপ ট্র‍্যাকার: হাঁটু বা কনুইয়ের সংযোগস্থলে এই কাপড় পরিধান করলে এটি সহজে মানুষের হাঁটার পদক্ষেপ গণনা করতে পারে, যা আরডুইনো সিস্টেমে রেকর্ড করা যায়। এলইডি নিয়ন্ত্রণ: কাপড় এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্লাইড বা পপ করলেই স্বয়ংক্রিয়ভাবে এলইডি বাতি জ্বলে বা নেভে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়