spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ছয় সপ্তাহের বিশ্রামে রাশমিকা

জেড নিউজ ডেস্ক :

‘রানাবলী’ ও ‘মাইসা’ ছবির শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে। সুস্থ হওয়ার পরেই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুই ছবিতেই রয়েছে লড়াই ও নাচের দৃশ্য।

তেমনই একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পান তিনি। আঘাত এতটাই গুরুতর যে তার কোমরের মাঝে একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গিয়েছে। চিকিৎসকদের দাবি, এই ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়, যারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন করেন। তাই একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাত দেখে তারাও বিস্মিত। চিকিৎসকরা তাকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল-২’ সিনেমায়।

চলতি বছরের ২৬শে ফেব্রুয়ারি বিয়ে করেছেন রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডা। বিয়ের পরে বিজয়ের সঙ্গে ‘রানাবলী’ ছবিতে অভিনয় করছেন তিনি। এর আগে তাদের রসায়ন ধরা পড়েছে ‘অর্জুন রেড্ডি’, ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-এর মতো ছবিতে। বিজয় ও রাশমিকার বিয়ের আসর বসেছিল উদয়পুরে। রাজকীয় কায়দায় সাবেকি সাজে বিয়ে করেছিলেন তারা। তবে হায়দরাবাদে ফিরে প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারকাদম্পতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়