এ সময় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
আজ বুধবার সকালে (০৫ আগস্ট ২০২৬) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং গণআন্দোলনের নানান গুরুত্বপূর্ণ ঘটনা, স্বৈরাচার আওয়ামী সরকারের সময় বিভিন্ন নির্মমতার ও নির্যাতনের সংরক্ষিত আলোকচিত্র, ভিডিওচিত্র, নিদর্শন ও তথ্যসমূহ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
এরপর ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।▫️





