spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সকাল থেকে রাজধানীতে বৃষ্টি, ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

জেড নিউজ, ঢাকা:

মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল সোমবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে। আজ মঙ্গলবার সকালেই বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ২৭ মিলিমিটার। আগের দিন সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে কুতুবদিয়ায় ১১৩ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের ৮টি বিভাগে কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ সকালের পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থান রয়েছে। এর প্রভাবে আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়