১৯/০৪/২০২৬, ১৯:৪৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

    জেড নিউজ, ঢাকা:

    রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো- মোঃ রকিবুল ইসলাম, মোঃ রাইহান ইসলাম শাজাহান, মোঃ শরীফুল ইসলাম, মোঃ রিয়ান ওরফে রেয়ন, মোঃ সজল ইসলাম শুভ, রায়হান, মোঃ সোহেল রানা, মোঃ মাসুদ, মোঃ নাইম হোসেন, মোহাম্মদ আলী, মোঃ বোরহান উদ্দিন, রবি, মোঃ আলামিন, মনির হোসেন, মোঃ আরিফ, মোঃ জুনায়েত, মোঃ শামীম, সবু, মোঃ সজল ইসলাম শুভ, মোঃ সাহাদৎ হোসেন ও মোঃ মনির হোসেন।

    শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (১৯ এপ্রিল) শাহজাহানপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় নানা অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়