সুনামগঞ্জ প্রতিনিধি:
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার পূজামন্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
সীমান্তবর্তী ৮ কিলোমিটারের মধ্যে থাকা ২২টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে আজ রবিবার সকালে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফট্যান্টে কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেন।
বিজিবি জানায়, চলতি বছর সুনামগঞ্জ ২৮ বিজিবি’র দ্বায়িত্বপূর্ণ এলাকায় ৩৫টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সীমান্তবর্তী এলাকায় ২২টি ও বিজিবি’র দ্বায়িত্বপূর্ণ এলাকায় আরো ১৩টি পূজামন্ডপের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।



