০২/০৬/২০২৬, ৭:১৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    যার কাছে তথ্য বেশি, সে তত জ্ঞানী ও শক্তিশালী: জেলা তথ্য কর্মকর্তা

    বাগেরহাট প্রতিনিধি:

    “যার কাছে যত বেশি তথ্য থাকবে, সে তত জ্ঞানী এবং তত বেশি শক্তিশালী হবে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম।

    রবিবার(২৮সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরের একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ-এর কার্যালয়ে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, উন্নয়ন কর্মী শিল্পী আক্তার, গোপীনাথ সাহা, নাদিরা আকরাম এবং সংবাদকর্মী আজাদুল হক।

    প্রধান অতিথির বক্তব্যে মো. মঈনুল ইসলাম আরও বলেন, “বাংলাদেশে জনগণ যে একমাত্র আইনটি সরাসরি সরকার ও রাষ্ট্রের ওপর প্রয়োগ করতে পারে, তা হলো তথ্য অধিকার আইন। ২০০৯ সালে কার্যকর হওয়া এ আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং অনিয়ম ও দুর্নীতি কমে আসবে।”

    তথ্য অধিকার আইনের গুরুত্ব ও বাস্তবায়ন বিষয়ে কী-নোট পেপার উপস্থাপন করেন উদয়ন বাংলাদেশের অ্যাডভোকেসি অফিসার মেঘলা জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার সুশান্ত মল্লিক।

    মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবং উদয়ন বাংলাদেশ ও উইক্যান-এর বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন এবং মতামত প্রদান করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়