spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রাফিনিয়ার ব্যাক-টু-ব্যাক হ্যাটট্রিক, টানা সপ্তম জয়ে উড়ছে বার্সেলোনা

জেড নিউজ স্পোর্টস:

সেভিয়ার মাঠে গত মৌসুমের ক্ষতটা এখনো দগদগে ছিল। তবে এবার আর ভুল করেনি নতুন মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা দলটি; প্রতিপক্ষের ডেরায় ফিরেই নিলো মধুর প্রতিশোধ। আর সেই প্রতিশোধের মঞ্চে আলো কেড়ে নিলেন দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া, এক সপ্তাহের ব্যবধানে যিনি উপহার দিলেন টানা দ্বিতীয় হ্যাটট্রিক।

রামোন সানচেজ পিজুয়ানে পিছিয়ে পড়ে ৩-১ গোলে জিতল বার্সেলোনা। কাতালান ক্লাব চলতি মৌসুমে এনিয়ে সব প্রতিযোগিতা মিলে অষ্টম জয় পেল।

গত সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সার ৭-২ গোলের জয়ে তিন গোল করেছিলেন রাফিনিয়া। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলে ১৪ গোল করলেন।

১৯তম মিনিটে ইউসুফ ফোফানার হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্রুত জবাব দেন রাফিনিয়া। তিন মিনিটের মধ্যে আন্দ্রেস ক্রিস্টেনসেনের পাস ধরে নিচু ও কোনাকুনি শটে জাল কাঁপান তিনি।

ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয় গোল এসেছে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে। লামিন ইয়ামালের বক্সের ভেতরে বাড়ানো বলে হেড করেন তিনি। ৬৪তম মিনিটে রাফিনিয়ার একটি শট পোস্টে লাগলেও পাঁচ মিনিট পর হ্যাটট্রিক করে ফেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়