spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: সেনবাগের ওসি প্রত্যাহার

জেড নিউজ ডেস্ক:

নোয়াখালীর সেনবাগ থানার ওসি মো. আবদুর রহিম সরকারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। বর্তমানে সেনবাগ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) হযরত আলী মিলন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের (সাবেক কাবিলপুর ইউনিয়ন) বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ এবং সেনবাগ পৌরসভার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেয়ার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়। এর আগে, বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে সেনবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

তবে ভোজে অংশ নেয়ার অভিযোগটি অস্বীকার করে ওসি আবদুর রহিম সরকার বলেন, ‘কানকিরহাটে একটি মাদকবিরোধী সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়ার পথে স্থানীয় বেলাল কমিশনারের অনুরোধে ব্যবসায়ী শাহজাহান খোকনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান। তিনি সেখানে অত্যন্ত সংক্ষিপ্ত সময় অবস্থান করেন এবং কানকিরহাটের উদ্দেশ্যে রওনা হন।’ ভূরিভোজের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়