spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

একাদশে ভর্তির নিশ্চায়ন শেষ কাল, করবেন যেভাবে

জেড নিউজ, ঢাকা:

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। মাইগ্রেশন শিক্ষার্থীর আবেদনে দেওয়া পছন্দক্রম অনুযায়ী হবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন শুরু হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন দুটিই বাতিল হয়ে যাবে।

গতকাল বুধবার রাতে একযোগে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হয়।

ফলে কলেজ পাওয়াই ভর্তি প্রক্রিয়ার শেষ ধাপ নয়। নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ৩৪০ টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে। নিশ্চায়নের জন্য প্রথমে একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে নিজের প্রোফাইলে লগইন করতে হবে। এরপর ‘নিশ্চায়ন’ বা ‘Confirmation’ অপশনে গিয়ে নির্দেশনা অনুসরণ করে ফি পরিশোধ করতে হবে।

ফি পরিশোধের ক্ষেত্রে ওয়েবসাইটে প্রদর্শিত অনুমোদিত পেমেন্ট মাধ্যম ব্যবহার করতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর ট্রানজেকশন আইডি ও এসএমএস সংরক্ষণ করা জরুরি। এরপর প্রোফাইলে গিয়ে ‘নিশ্চায়ন সম্পন্ন’ হয়েছে কি না নিশ্চিত করতে হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। মাইগ্রেশন শিক্ষার্থীর আবেদনে দেওয়া পছন্দক্রম অনুযায়ী হবে।

মাইগ্রেশন সাধারণত শুধু পছন্দক্রমের ওপরের দিকে হয়। অর্থাৎ শিক্ষার্থী যে কলেজ পেয়েছেন, সেটির চেয়ে আবেদনে ওপরের পছন্দের কোনো কলেজে আসন খালি থাকলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেখানে স্থানান্তর করতে পারে। নিচের পছন্দের কলেজে মাইগ্রেশন করা হয় না।

সাধারণভাবে অটোমাইগ্রেশন ‘হ্যাঁ’ (Yes) অবস্থায় থাকে। কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে নিশ্চায়ন সম্পন্ন করার পর প্রোফাইলে লগইন করে ‘Auto Migration’ অপশনটি ‘হ্যাঁ’ (Yes) থেকে ‘না’ (No) করে দিতে হবে।

বর্তমানে যে কলেজ পেয়েছেন, সেটিই যদি আপনার সবচেয়ে পছন্দের কলেজ হয়, তাহলে মাইগ্রেশন বন্ধ করতে পারেন। অন্যদিকে, আবেদনে এর চেয়ে পছন্দের কলেজ থাকলে মাইগ্রেশন চালু রাখা যাবে। বর্তমানে পাওয়া কলেজটি পছন্দ না হলেও আগে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নিশ্চায়ন না করলে নির্বাচন ও মূল আবেদন বাতিল হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়