জেড নিউজ, ডেস্ক :
আমেরিকান গায়িকা টেইলর সুইফট তার বর্ণাঢ্য কর্মজীবনে এক অনন্য সম্মান লাভ করেছেন, কারণ বিশেষজ্ঞরা সম্প্রতি আবিষ্কৃত একটি নতুন প্রজাতির পতঙ্গের নামকরণ তার নামে করেছেন। ‘ইনসেক্ট সিস্টেম্যাটিক্স অ্যান্ড ইভোলিউশন’ জার্নালে ৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি গবেষণায় ১২টি নতুন প্রজাতির উদ্ভিদভোজী পতঙ্গ আবিষ্কারের ঘোষণা দেয়া হয়েছে।
গবেষণা অনুসারে, এ আবিষ্কারের জন্য একটি নতুন প্রজাতির নামও প্রস্তাব করা হয়েছে, যার নাম টেইলর সুইফটের দ্বারা অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছে ‘সুইফটিফাইলাস’। এ চারটি প্রজাতির নামকরণও টেইলর সুইফট এবং তার অ্যালবামগুলোর নামে করা হয়েছে, যার মধ্যে রয়েছে টেইলরা, এমিটার, ইন্ট্রেপিডাস এবং পোইটোরাম।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কীটতত্ত্বের একজন ডক্টরাল শিক্ষার্থী সহ-লেখক সারাহ শ্রোডার বলেছেন, ‘আমি অনেক দিন ধরেই টেইলর সুইফটের ভক্ত, তাই আমি তাকে শ্রদ্ধা জানাতে এবং সেই সাথে এখনও অনাবিষ্কৃত পতঙ্গ প্রজাতিগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম’[।
শ্রোডারের মতে, এসব পতঙ্গকে টেইলর সুইফটের সাথে যুক্ত করার একটি কারণ হলো এদের বাহ্যিক রূপ। এসব পতঙ্গ ফ্যাকাশে হলুদ রঙের এবং এদের শরীরে সুস্পষ্ট লাল চিহ্ন রয়েছে, যা টেইলর সুইফটের সোনালী চুল ও লাল ঠোঁটের সাথে সাদৃশ্যপূর্ণ। সূত্র : জে এন।




