spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ভেনিস জয় করলো বাংলাদেশের চলচ্চিত্র  

জেড নিউজ, ডেস্ক :

দেশের সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করে ইতালির ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বাধীন চলচ্চিত্র সমালোচক পুরস্কার ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ জিতে নিয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে রুবাইয়াত হোসেনের হাতে স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেয়া হয়। ভেনিস উৎসবের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে উৎসবের আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগ ‘অরিজন্তি’-তে জায়গা করে নিয়েছিল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এবার সেই ঐতিহাসিক অংশগ্রহণের পর স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার জিতে অর্জনকে আরও সমৃদ্ধ করলো সিনেমাটি। পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে রুবাইয়াত হোসেন বলেন, এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো উৎসবে সব সিনেমার মধ্য থেকে এ পুরস্কার দেয়া হয়েছে।

এজন্য বিচারকদের কৃতজ্ঞতা জানাই। তারা আমার সিনেমাটিকে পছন্দ করেছেন। আমি মনে করি, এই পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য সম্মানের। বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেয়ার জন্য এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ। ৬ই সেপ্টেম্বর ভেনিসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’র প্রথম প্রদর্শনী হয়। এরপর থেকেই সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবে প্রথমবার কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমার আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণই ছিল বড় অর্জন। এর মধ্যেই স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে পাওয়া এই পুরস্কার যোগ করলো নতুন মাত্রা। সমকালীন ঢাকাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির গল্প জাইনিনকে ঘিরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়