spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সেমিফাইনালে উঠতে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ

জেড নিউজ স্পোর্টস:

আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় জাপানের নাগোয়ায় চীনের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের এই ম্যাচের আগে নাগোয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে জয়ী ঘোষণা করা হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে না খেলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হবে ১৭ সেপ্টেম্বর। সেদিন জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় নাগোয়ায় মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও চীনের।

তবে ম্যাচের আগে নাগোয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেপ্টেম্বর শহরটির অন্যতম বৃষ্টিবহুল মাস। টানা বৃষ্টির কারণে বাংলাদেশ নারী দলও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি।

ম্যাচ আয়োজনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন আয়োজকেরা। নির্ধারিত ২০ ওভারের খেলা সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের চেষ্টা করা হবে। সেটিও আয়োজন করা না গেলে বিবেচনায় আসবে দুই দলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়