spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯

জেড নিউজ, ঢাকা:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে রমনা বিভাগ ৪১, লালবাগ বিভাগ ৩৬, ওয়ারী বিভাগ ৫৭, মতিঝিল বিভাগ ৫৬, তেজগাঁও বিভাগ ৮৬, মিরপুর বিভাগ ১৩১, গুলশান বিভাগ ৩৮, উত্তরা বিভাগ ৪৯ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি রাম দা, দুইটি তরবারি, একটি ছোড়া, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল বিদেশি মদ, চারটি মোবাইল, একটি স্বর্ণের কানের দুল, নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়