spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

জেড নিউজ, ঢাকা:

ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌ-পথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একইসঙ্গে নদীর দূষণরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকার চারপাশের নৌ-পথে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্যবর্ধনের বিষয়েও সভায় বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর তীরের সৌন্দর্য বাড়াতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের  পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের  প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  প্রশাসক মো. আব্দুস সালাম।

এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়