spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার

জেড নিউজ, ঢাকা:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৬ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৯৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫১ জন গোয়েন্দা বিভাগ কর্তৃক ১২ জন, সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১১ কেজি গাঁজা, ২২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬ টি মোবাইলফোন, ২ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১ টি চাকু,  মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ১৫০ টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়