spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

নিজের গল্পে সিনেমা বানাবেন বাঁধন

জেড নিউজ ডেস্ক :

দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও ওটিটিতে কাজ করে আসছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এবার পরিচালনায়ও নাম লেখাতে চান তিনি। নিজের লেখা গল্প নিয়ে ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। বাঁধন বলেন, অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করতে চাই। আমার নিজের গল্প দিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছা আছে। গল্প লেখার কাজ চলছে। ভালো একটা সময়ে পরিচালনার কাজটা শুরু করবো।

তবে খুব সুন্দরভাবে প্রথম কাজটি শেষ করতে চাই। এদিকে, নির্মাতা মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমায় কাজ করতে যাচ্ছেন বাঁধন। ছবিটিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে। প্রথমবারের মতো ইকবালের পরিচালনায় কাজ করছেন তিনি। নতুন সিনেমা প্রসঙ্গে বাঁধন বলেন, আমি যে ধরনের সিনেমায় কাজ করে আসছি, এটি সেরকম নয়। তবে আমি সব ধরনের কাজ করতে চাই এবং কাজের মধ্যে থাকতে চাই। এই সিনেমার মাধ্যমে নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করছি। সবশেষ তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দেখা গেছে বাঁধনকে। এ ছাড়া তার অভিনীত ‘মাস্টার’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়