spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

অন্তর্জালে এলো ফারহান-কেয়া পায়েলের ‘উইথ লাভ’

জেড নিউজ ডেস্ক :

দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী কেয়া পায়েল জুটির রোমান্টিক নাটক ‘উইথ লাভ’। সম্প্রতি নাটকটি অন্তর্জালে প্রকাশ হয়েছে। ‘জাগো এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে গত ৩০ জুলাই সন্ধ্যায় নাটকটি মুক্তি পায়। প্রকাশের পর থেকেই এটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

রোমান্টিক ঘরানার এই নাটকের গল্প আবর্তিত হয়েছে ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং আবেগঘন কিছু মুহূর্তকে ঘিরে। নির্মাতাদের ভাষ্য, এটি কেবল একটি প্রেমের গল্প নয়; বরং সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি, আত্মত্যাগ এবং একে অপরকে বুঝে নেওয়ার গল্পও তুলে ধরা হয়েছে এতে।

নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রাইয়ান মাহমুদ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী। বাস্তবধর্মী উপস্থাপনা, নান্দনিক চিত্রায়ণ ও আবেগময় সংলাপের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা।

নাটকটি নিয়ে রাইয়ান মাহমুদ বলেন, ‘নাটকের গল্পটি খুবই সাধারণ, কিন্তু অনুভূতির জায়গা থেকে অনেক গভীর। আমরা বাস্তব জীবনের ভালোবাসার ছোট ছোট মুহূর্তগুলো পর্দায় তুলে ধরতে চেয়েছি। ফারহান ও কেয়া পায়েল দুজনই দারুণ অভিনয় করেছেন। প্রতিটি দৃশ্য অত্যন্ত যত্ন নিয়ে নির্মাণ করা হয়েছে। আশা করছি, দর্শক গল্পটির সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।’

এর আগে একাধিক নাটকে জুটি বেঁধে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। স্বাভাবিক অভিনয় ও রসায়নের কারণে দর্শকের কাছে জনপ্রিয় এই জুটি ‘উইথ লাভ’ নাটকেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুক্তির পর থেকেই নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক দর্শক ফারহান ও কেয়া পায়েলের অভিনয়, সংলাপ এবং নাটকটির নির্মাণশৈলীর প্রশংসা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়