spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

এক বছরের বেশি বয়সী শিশুদের দেওয়া যাবে কলেরা ভ্যাকসিন : স্বাস্থ্যমন্ত্রী

জেড নিউজ ঢাকা:

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন এক বছরের বেশি বয়সী শিশুদের দেওয়া যাবে। দুই ডোজের মধ্যে কমপক্ষে দুই সপ্তাহ বিরতি দিতে হবে।

এ ভ্যাকসিন নেয়ার পর অন্তত ৩ থেকে ৫ বছর কলেরা থেকে সুরক্ষা পাওয়া যেতে পারে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পৌনে ১০টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটোরিয়ামে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

সিটি করপোরেশনের প্রচেষ্টায় এবার এখন পর্যন্ত ঢাকায় মশা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে আছে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

দুই ডোজের এ কলেরার ওরাল ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করে তিনি বলেন, এ টিকা এক বছরের বেশি বয়সী শিশুদের দেওয়া যাবে এবং দুই ডোজের মধ্যে অন্তত ২ সপ্তাহ বিরতি দিতে হবে। এ ভ্যাকসিন নেওয়ার পর অন্তত ৩ থেকে ৫ বছর কলেরা থেকে সুরক্ষা পাওয়া যেতে পারে।

এ ক্যাম্পেইনে ৫০ লাখের বেশি মানুষকে দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সিটির প্রশাসক মো. আবদুস সালাম। আগামী ২২ আগস্ট নির্ধারিত এলাকায় প্রথম ও ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়