spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সময় কম থাকলে এই সহজ উপায়েই চুলে আনুন উজ্জ্বলতা

জেড নিউজ, ঢাকা:

ব্যস্ত জীবনে আলাদা করে চুলের যত্ন নেওয়ার সময় বের করা অনেকের কাছেই কঠিন। কাজ, পড়াশোনা কিংবা সংসারের ব্যস্ততায় নিয়মিত স্ক্যাল্প বা হেয়ার কেয়ার রুটিন মেনে চলা হয়ে ওঠে না। তবে চুলের যত্ন নিতে খুব বেশি সময় সবসময় প্রয়োজন হয় না। চুল ধোয়ার সময়ই কিছু সহজ উপাদান ব্যবহার করে নেওয়া যায় বাড়তি যত্ন।

চুলের যত্নে এমনই একটি ঘরোয়া পদ্ধতি হলো চাল ও কফির মিশ্রণ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের হেয়ার কেয়ার হ্যাক বেশ জনপ্রিয়। শ্যাম্পুর সঙ্গে চাল ও কফির তৈরি তরল মিশিয়ে ব্যবহার করা যায়। তবে অতিরিক্ত চুল পড়ার পেছনে পুষ্টির ঘাটতি, হরমোনের পরিবর্তন, বংশগত কারণ, স্ক্যাল্পের সমস্যা কিংবা অন্যান্য শারীরিক কারণ থাকতে পারে। ঘরোয়া হেয়ার কেয়ারে ব্যবহৃত পরিচিত দুই উপকরণ চাল ও কফিঘরোয়া হেয়ার কেয়ারে ব্যবহৃত পরিচিত উপকরণ চাল ও কফি

তৈরি করার পদ্ধতি
প্রথমে একটি পাত্রে পরিমাণমতো পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে ধুয়ে রাখা ১ চা-চামচ চাল এবং ১ চা চামচ কফি পাউডার দিন। মাঝারি থেকে হালকা আঁচে মিশ্রণটি ৮ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিন। ১০ মিনিট পর চুলা বন্ধ করে মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে ছাঁকনি দিয়ে তরলটি ছেঁকে নিন। এবার ওই তরলের সঙ্গে ১ টেবিল চামচ শ্যাম্পু মিশিয়ে নিন। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে হালকা ফেনা তৈরি করে নিন।

যেভাবে ব্যবহার করবেন
প্রথমে চুল ও স্ক্যাল্প পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিন। এরপর তৈরি করা মিশ্রণটি ধীরে ধীরে পুরো স্ক্যাল্প ও চুলে লাগান। আঙুলের ডগা দিয়ে প্রায় ২ মিনিট খুব হালকা হাতে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। নখ দিয়ে ঘষাঘষি করবেন না। এতে স্ক্যাল্পে অস্বস্তি বা জ্বালাপোড়া তৈরি হতে পারে। ম্যাসাজ শেষে পরিষ্কার পানি দিয়ে চুল ও স্ক্যাল্প ভালোভাবে ধুয়ে ফেলুন।

চাল ও কফি যে কারণে ব্যবহার করা হয়
চাল ধোয়ার পানি বা রাইস ওয়াটার চুলের যত্নে অনেকদিন ধরেই ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা কিছু উপাদান চুলকে তুলনামূলক মসৃণ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করতে পারে। এটি চুল ভেঙে যাওয়া কমাতে এবং চুলে স্বাভাবিক ঘনত্ব আনতেও সহায়ক হতে পারে।

অন্যদিকে কফিতে থাকা ক্যাফেইন নিয়ে চুলের ফলিকলের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষণা হয়েছে। তবে ঘরে তৈরি কফির মিশ্রণ ব্যবহার করলেই চুল পড়া কমবে বা নতুন চুল গজাবে-এমন নিশ্চয়তা নেই। তাই এটিকে মূলত একটি ঘরোয়া হেয়ার কেয়ার হ্যাক হিসেবেই দেখা ভালো।

ব্যবহারের আগে সতর্কতা
প্রাকৃতিক উপাদান মানেই সবার ত্বক বা স্ক্যাল্পের জন্য নিরাপদ-এমনটা নয়। কফি, শ্যাম্পু কিংবা অন্য কোনো উপাদানে সংবেদনশীলতা থাকলে স্ক্যাল্পে চুলকানি, লালচে ভাব, জ্বালাপোড়া বা অতিরিক্ত শুষ্কতা দেখা দিতে পারে। প্রথমবার ব্যবহারের আগে অল্প পরিমাণে পরীক্ষা করে নেওয়া ভালো। কোনো ধরনের অস্বস্তি দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। জানুন পরিষ্কারের সঠিক নিয়ম আর চুল পড়া হঠাৎ বেড়ে গেলে, দীর্ঘদিন ধরে চলতে থাকলে কিংবা স্ক্যাল্পে চুলকানি, খুশকি বা ক্ষত তৈরি হলে শুধু ঘরোয়া হ্যাকের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়