spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডিমের বাজারে ডিএসসিসির হঠাৎ অভিযান

জেড নিউজ, ঢাকা:

ভোক্তা পর্যায়ে ডিমের দাম সহনীয় রাখা, অতিরিক্ত মুনাফা রোধ ও বাজারে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন কাঁচাবাজারে একযোগে বিশেষ অভিযান চালানো হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার, বাসাবো বউ বাজার, নবাবগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় ডিমের বাজারদর মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএসসিসি।

এ সময় বাসাবো বউ বাজারে আইন অমান্য ও অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে দুটি মামলা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাসাবো বউ বাজারে (ওয়ার্ড-৪, অঞ্চল-২) অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ব্যবসায়ীদের ডিমের বিক্রয়মূল্য, পাইকারি ক্রয় রশিদ ও মুনাফার পরিমাণ যাচাই করা হয়। অতিরিক্ত দামে ডিম বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়