spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় হুইস্কিসহ ২ জন আটক; বাল্কহেড জব্দ

জেড নিউজ ডেস্ক:

শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় মদসহ ২ জন কারবারিকে আটক করেছে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ‘এম ভি তাসলিমা’ নামের একটি বাল্কহেড জব্দ করা হয়েছে।

​আজ ০৩ অক্টোবর দুপুর ১৩.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ দল সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদী এলাকায় ‘এম ভি তাসলিমা’ নামক বাল্কহেডটিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করা হয়।

​ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নৌ পুলিশ ঘটনাস্থল থেকেই দুই আসামিকে আটক করে এবং মাদক বহনে ব্যবহৃত বাল্কহেডটি তাদের হেফাজতে নেয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকমুক্ত ও নিরাপদ নৌপথ গড়তে নৌপুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়