spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

শিক্ষার্থী বাছাই নিয়ে প্রশ্ন : নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ

জেড নিউজ, ঢাকা:

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থী বাছাইয়ের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেলেও ২০২৪ সালে নবম শ্রেণিতে নিবন্ধিত ৬০১ শিক্ষার্থীর মধ্যে ২১৯ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। টেস্ট পরীক্ষায় অকৃতকার্য দেখিয়ে শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ না দেওয়া এবং শতভাগ জিপিএ-৫ ধরে রাখতে শিক্ষার্থী বাছাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের সই করা চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়