spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সৌদি–পাকিস্তান–তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি ‘ওয়াও’: ট্রাম্প

জেড নিউজ ডেস্ক:

তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৬ আগস্ট) ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প জানান, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান অবশেষে এই চুক্তি সই করায় তিনি অত্যন্ত আনন্দিত।

তিনি উল্লেখ করেন, এই চুক্তিটি দেখায় কিভাবে মধ্যপ্রাচ্য একত্রিত হচ্ছে এবং দেশগুলো শেষ পর্যন্ত আরও অর্থপূর্ণ উপায়ে নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম হবে। চুক্তি স্বাক্ষরকারী তিন দেশের মহান নেতৃত্বের প্রতি অভিনন্দনও জানান তিনি।

নিজের বার্তায় ট্রাম্প আরও বলেন, ‘এটি একটি বিশাল, সাহসী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ—ওয়াও!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়