spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

১৭ বছর দেশ ধ্বংসকারীরা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জেড নিউজ ডেস্ক

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যারা বিগত ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করেছে এবং লুটপাট চালিয়েছে সেই ফ্যাসিস্ট শক্তিগুলো এখন নতুন করে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর গেন্দার আলগা এলাকায় নদীভাঙনকবলিত বাসিন্দাদের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মতো ২০২৪ সালে আমরা আরেকটি ঐতিহাসিক যুদ্ধ প্রত্যক্ষ করেছি। জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সনদ দ্রুত বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকারের মাত্র পাঁচ মাসের পথচলায় জনগণের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, হাজারো ছাত্র-জনতা, শিশু ও বৃদ্ধের রক্তের বিনিময়ে অর্জিত নতুন গণতন্ত্র ও স্বাধীনতা নষ্ট করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এলাকার নদী ভাঙন ও দুর্যোগ মোকাবিলার বিষয়ে আশ্বাস দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জানান, বন্যা ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট নদী ভাঙনের স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কুড়িগ্রাম জেলার ভাঙন রোধে ইতোমধ্যে ৯৩টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে ২৬টি বাঁধের কাজ শেষ পর্যায়ে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক ভাঙন রোধের নির্দেশ দেওয়া হয়েছে।

পথসভায় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুব সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়