জেড নিউজ, ঢাকা:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৭৭ জন, মিরপুর বিভাগে ১২৫ জন, গুলশান বিভাগে ৫৭ জন, উত্তরা বিভাগে ৪৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া, গোয়েন্দা বিভাগ কৃর্তৃক ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় আটককৃতদের হেফাজত হতে ৮ টি মোবাইল ফোন, নগদ ১ লক্ষ ২৪ হাজার টাকা, ৩ টি চাকু, ৩ টি লোহার পাইপ, ১ টি কাটার, ১ টি লোহার পাত, ৪২৯৫ পিস ইয়াবা এবং ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





