spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইউক্রেন-রাশিয়ার পালটাপালটি হামলায় নিহত ১৪

জেড নিউজ ডেস্ক:

ইউক্রেন ও রাশিয়ার পালটাপালটি হামলায় রোববার অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুই দেশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইউক্রেনের হামলায় রাশিয়ায় অন্তত ৯ জন এবং রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ৫ জনেএক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রায় সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধের মধ্যে সাম্প্রতিক সময়ে দুই পক্ষই একে অপরের ওপর হামলার পরিধি ও তীব্রতা আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর অন্যতম কারণ, রাশিয়া এখন আগের তুলনায় বেশি সংখ্যায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যেগুলো প্রতিহত করা বেশ কঠিন।

অন্যদিকে ইউক্রেনও পালটা জবাব হিসেবে রাশিয়ার জ্বালানি স্থাপনা, গুদামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হামলা চালাচ্ছে। কিয়েভের আশা, এসব হামলার মাধ্যমে মস্কোর ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে বাধ্য করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়