spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আমেরিকান মডেলদের সঙ্গে জায়েদ খানের ‘শিকারী’ কাণ্ড

জেড নিউজ ডেস্ক :

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। একটি চলচ্চিত্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও দেশের পটপরিবর্তনের পর আর দেশে ফেরেননি তিনি।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত নানা অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেছে তাকে। পাশাপাশি একটি সেলিব্রিটি শোয়ের উপস্থাপক হিসেবেও কাজ করেছেন এই অভিনেতা। গত দুই ঈদে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি।

এবার অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন জায়েদ খান। তাকে দেখা যাবে একটি গানের ভিডিওচিত্রের মডেল হিসেবে। ‘শিকারী’ শিরোনামের গানটির টিজার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। আর প্রকাশিত টিজারেই দেখা মিলেছে চমকের।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত কয়েক সেকেন্ডের টিজারে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও গাইতে দেখা গেছে জায়েদ খানকে। বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত ভিডিওচিত্রটিতে তার সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন। এছাড়া যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাও অংশ নিয়েছেন।

জায়েদ খান বলেন, টিজার প্রকাশের পর ভক্তদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। বাংলাদেশ থেকেও অনেকে ফোন করে ভালো লাগার কথা জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি শেয়ার করছেন। তার দাবি, পুরো ভিডিওচিত্রটি প্রকাশ হলে দর্শকদের আরও ভালো লাগবে।

জানা গেছে, ‘শিকারী’ একটি বড় বাজেটের মিউজিক ভিডিও। যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। ভিডিওটির নির্মাণকাজে দেশটির বেশ কয়েকজন টেকনিশিয়ানও যুক্ত ছিলেন।শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে পুরো গানটি। গানের ভিডিওতে জায়েদ খানের নতুন এই উপস্থিতি দর্শকদের মধ্যে কতটা আগ্রহ তৈরি করে, এখন সেটিই দেখার বিষয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়