জেড নিউজ ডেস্ক :
দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেই অবশ্য কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি তিনি। বরং অষ্টম মাসেও শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির সিনেমা ‘রাকা’-র শুটিং শেষ করার লক্ষ্যেই নাকি এখন ব্যস্ত অভিনেত্রী। ‘রাকা’ সিনেমা নিয়ে ইতোমধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। এ সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির মিশেলে তৈরি এ সিনেমায় থাকছেন বড়মাপের লড়াইয়ের দৃশ্যও। আর এ সিনেমায় আল্লু অর্জুন ছাড়াও অভিনয়ে রয়েছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরের মতো অভিনেত্রীরাও।
এদিকে দীপিকা পাড়ুকোনের হাতে রয়েছে বলি বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘কিং’-সিনেমাও। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় শাহরুখ ও দীপিকার পাশাপাশি রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্ল এবং রানি মুখার্জি। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
একটি সূত্র জানায়, আগামী মাসেই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার কথা। তার আগেই এ সিনেমায় নিজের অংশের শুটিং শেষ করে ফেলতে চাইছেন তিনি। প্রয়োজন হলে রাত পর্যন্ত সেটে থাকছেন অভিনেত্রী। আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা। খুব শিগগির সন্তানের আগমন ঘটবে।
দীপিকার এই পেশাদারত্বে নাকি মুগ্ধ সিনেমার গোটা টিম। প্রয়োজন হলে তিনি রাত পর্যন্ত কাজ করছেন। সব কলাকুশলী ও টিম তার নিষ্ঠা দেখে মুগ্ধ।





