spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার

জেড নিউজ, ঢাকা:

রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আবুল হোসেন (৭০), কামরুল হাসান সজীব (২৪) ও মোঃ আলামিন তালুকদার (২৭)।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন দেওয়ান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আবুল ও সজীবকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১১ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে, একই দিন দুপুরে ডিবি-মতিঝিল বিভাগ মুগদা থানাধীন টিটিপাড়া বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ৩নং গেইটের সামনে অভিযান পরিচালনা করে মোঃ আলামিনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১৩ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়