spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইউক্রেনে ৫ লাখ সৈন্য পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, চালাতে পারে পারমাণবিক হামলা

জেড নিউজ ডেস্ক:

যুদ্ধ তীব্র করতে ইউক্রেন অভিমুখে ৫ লাখ নতুন সৈন্য সমাবেশের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি জানান, আসন্ন ২১ সেপ্টেম্বর দুমা নির্বাচনের পরই পুতিন এই পদক্ষেপ নেবেন।

সমাজের ভয়ে প্রকাশ্যভাবে না করে গোপনে এই সৈন্য সংগ্রহ করা হবে বলে তিনি উল্লেখ করেন। কম সময়ে সঠিক প্রশিক্ষণ ছাড়া বিপুল পরিমাণ সেনা মাঠে পাঠালে যুদ্ধে প্রাণহানি আরও বাড়বে বলেও তিনি অভিমত দেন।

অন্যদিকে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা অব্যাহত রাখায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ক্ষয়িষ্ণু যুদ্ধ পুতিনকে তার ‘সর্বশেষ বিকল্প’ অর্থাৎ পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করতে পারে। তিনি উল্লেখ করেন, এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি এবং বিষয়টি নিয়ে পশ্চিমা অংশীদারদের সঙ্গে আলোচনা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী উভয় দেশই দূরপাল্লার হামলা বাড়িয়েছে, যা বেসামরিক প্রাণহানি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং বিপরীতে ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ কামানের গোলাবর্ষণে পাঁচজন প্রাণ হারিয়েছেন।

হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতেই ৪৫৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। অপরদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর হামলায় ১২৬টি ড্রোন নিক্ষেপ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়