spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

জেড নিউজ, ঢাকা:

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এসময় এক সাংবাদিক ফলাফল খারাপ হয়েছে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।’

এদিকে পুনঃপরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘পরীক্ষায় ভালো করার প্রত্যাশা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না। বোর্ডের ১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সোমবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাশের হার কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়