জেড নিউজ স্পোর্টস:
ডেজিরে দুয়ের গোলে অ্যাস্টন ভিলাকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপ জিতেছে পিএসজি। প্রথম ইউরোপীয় ট্রফি জয়ের মধ্যে দিয়ে দলটি ২০২৬-২০২৭ মৌসুমটি দুর্দান্তভাবে শুরু করলো।অস্ট্রিয়ার সালজবার্গের রেড বুল অ্যারেনায় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২০মিনিটে জোরালো শটে গোল করেন খভিচা কোভারাতসখেলিয়া।
তবে প্রথমার্ধের শেষ মুুহূর্তে ৪৫ মিনিটে সমতায় ফেরে স্টন ভিলা। জন ম্যাকগিনের সহায়তায় গোল করেনতরুণ স্ট্রাইকার ব্রায়ান মাদজো। এই গোলের মধ্যে দিয়ে উয়েফা সুপার কাপের ফাইনালে শুরুর একাদশে থেকে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন এই ফুটবলার।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করতে আক্রমণ চালায় পিসএসজি। এরপর ৬১ মিনিটে উসমান দেম্বেলের পাসে গোল করেন ফরাসি তারকা ফুটবলার ডেজিরে দুয়ে। যদিও শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও, ভিডিও পর্যালোচনার পর তা বৈধ ঘোষণা করা হয়। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। গোল আদায়ে শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলা আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।
উয়েফা সুপার কাপের এই ম্যাচের রেফারি ছিলেন বিশ্বকাপে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো সোমালিয়ার ওমর আরতান। তিনি ইউরোপের বাইরে প্রথম রেফারি হিসেবে সুপার কাপ পরিচালনার দায়িত্ব পালন করেছেন। ম্যাচে তিনি মোট তিনটি হলুদ কার্ড দেখান, যার সবগুলোই ছিল ভিলার খেলোয়াড়দের বিরুদ্ধে।
উল্লেখ্য, সুপার কাপ হলো মৌসুমের শুরুতে অনুষ্ঠিত একটি বার্ষিক ম্যাচ, যেখানে চ্যাম্পিয়নস লিগে এবং ইউরোপা লিগের সর্বশেষ বিজয়ীরা একে অপরের মুখোমুখি হয়। এর আগের বছর ইতালির উদিনেতে পিএসজি ইংল্যান্ডের টটেনহ্যামের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের নির্ধারিত সময় ২-২ সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে প্যারিসের দলটি ৪-৩ ব্যবধানে জয়লাভ করেছিল।





