spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

অশ্লীল গান গাইতে মাফিয়াদের চাপ ছিল : কুমার শানু

জেড নিউজ , ডেস্ক :

নব্বইয়ের দশকের বলিউডে কুমার শানু মানেই একের পর এক কালজয়ী রোমান্টিক গান। ‘আশিকি’, ‘সাজন’ কিংবা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো সিনেমার গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেওয়া এই গায়ক এবার সেই সোনালি সময়ের এক অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময়েও অশালীন গান গাওয়ার জন্য তাকে ‘মুভি মাফিয়া’ ও ইন্ডাস্ট্রির প্রভাবশালীদের চাপের মুখে পড়তে হয়েছিল।

সাক্ষাৎকারে তিনি জানান, গানে কখনোই অশ্লীলতা না আনার একটি ব্যক্তিগত নীতি তিনি মেনে চলতেন। তবে পরিস্থিতি সব সময় তার নিয়ন্ত্রণে ছিল না। ক্ষোভ প্রকাশ করে গায়ক বলেন, ‘এমন এক-দুইটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে প্রবল চাপের কারণে গান গাইতে হয়েছিল।

না গাইলে হয়তো কাজের পরিবেশ আরো জটিল হয়ে যেত।’ উদাহরণ হিসেবে তিনি তার গাওয়া ‘রাজ গায়া তবলা তবেলে মে’ গানটির কথা উল্লেখ করে বলেন, এটিকেও তিনি ওই বিতর্কের তালিকাতেই রাখবেন।

নিজের নীতিতে অটল থাকার কারণে পেশাগত ও আর্থিকভাবে তিনি বড় ক্ষতির মুখে পড়েছেন বলেও জানান এই কিংবদন্তি গায়ক। অনেক কাজ হাতছাড়া হলেও তিনি অনড় ছিলেন।

কুমার শানুর ভাষায়, কাজ কমে গেলেও তিনি নিজের পছন্দের বাইরে যেতে চাননি এবং আদর্শ ধরে রেখে যে ক্ষতি হয়েছে, তা নিয়ে তার কোনো আফসোস বা আক্ষেপ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়