জেড নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জের কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) বেলা ১টায় কিশোরগঞ্জের কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যান।
এরপর কটিয়াদির আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল সাড়ে ১১টায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
পরে তিনি মাছের পোনা বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।





