০২/০৭/২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

    টানা ৫৩ ঘণ্টা পর গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘বেতন না পেলে মহাসড়ক ছাড়বো না’- এই দাবিতে শ্রমিকরা সড়কে শক্ত অবস্থান নিলে এক মাসের বেতন আগামী রোববার (১৭ নভেম্বর) প্রদান করা হবে বলে মুঠোফোনে শ্রম সচিব প্রতিশ্রুতি প্রদান করেন। এমন আশ্বাসের পর আন্দোলনকারী শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে। এতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো টানা ৫৩ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের অবসান হলো।

    জনপ্রিয়